,

বালুর মাঠ থেকে জাতীয় দলে নাহিয়ান

news-image

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : ছোট বেলায় মায়ের মৃত্যুর পর থেকে ফুফা ইমাম খানের কাছে বড় হয় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ডুমরিয়া গ্রামের হাফেজ নূর-নবী’র ছেলে নাহিয়ান খান। ছোট বেলা থেকেই ফুটবল খেলার প্রতি খুবই আগ্রহ ছিল তার। গ্রামের বালুর মাঠেই কিনা ফুটবল নিয়ে পড়ে থাকতেন নাহিয়ান।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে অধিনায়ক হিসাবে সুযোগ পাওয়ার পর বদলে যায় নাহিয়ানের ফুটবল ক্যারিয়ার। আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন ফুটবলের এক অন্যতম জাদুকর। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন করা নাহিয়ান বর্তমানে ঢাকা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। এর আগে নাহিয়ান বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের হয়ে নেপাল সফর করে এসেছেন। বালুর মাঠে খেলা নাহিয়ান এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়।

নাহিয়ান পিরোজপুরের নাজিরপুর সরকারি সিরাজুল হক উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে বর্তমানে হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ যাশোরে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করেন।

এ বিষয়ে নাহিয়ান খানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘১৯ জুলাই তাদের কোচ পরশ মনির মাধ্যমে তিনি জানতে পারেন তাকে বাংলাদেশ অনূর্ধ্ব -২০ জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরিশাল বিভাগে মোট তিনজনকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বরিশালের মুলাধি উপজেলার মঈন এবং ঝালকাঠির মিরাজ ও পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে আমাকে নেওয়া হয়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড