শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণস্বাস্থ্যের কাছে অযৌক্তিক ট্যাক্স দাবি করছে সিটি করপোরেশন: ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের কাছে ২৪ বছরে ২ কোটি ৪০ লাখ টাকার পৌরকর বকেয়া রয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে, এ ট্যাক্স দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, হোল্ডিং ট্যাক্স বাবদ সিটি করপোরেশের এ দাবি অযৌক্তিক।

আজ বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের হাতে বকেয়া হোল্ডিং ট্যাক্সের অংশ হিসাবে ১০ লাখ টাকার চেক প্রদানকালে সাংবাদিকদের এ কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য একটা দাতব্য প্রতিষ্ঠান। সবাই জানেন সবচেয়ে কম টাকা আমরা চিকিৎসা দেই। এমন কি সরকারের চেয়েও কম টাকায়। আমাদের দাবি ছিল- ঢাকা মেডিকেলসহ সরকারি অন্যান্য যে হাসপাতালগুলো আছে তাদের যে হারে ট্যাক্স নেন, আমাদেরও কাছ থেকে সে হারে ট্যাক্স যেন নেয়।’

এ সময় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বকেয়া রাজস্ব আদায়ের জন্য মেয়র মহোদয়ের নির্দেশ রয়েছে।আমরা আজকে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের সাথে সাক্ষাৎ করেছি এবং উনাকে জানিয়েছি ২৪ বছরের ট্যাক্স বাবদ আমাদের ২ কোটি ৪০ লাখ টাকার ট্যাক্স পাওনা রয়েছে।’

তিনি জানান, গণস্বাস্থ্য নগর হাসপাতাল আগে দুই তলাবিশিষ্ট ভবন ছিল, পরবর্তীতে সেটি ৭ তলা, এরপর ১০ তলা করা হয়েছে। কিন্তু পুরোনো হারে ট্যাক্স দিয়ে আসছে হাসপাতালটি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখানে আরও সরকারি হাসপাতাল রয়েছে। কিন্তু উনারা এই হাসপাতালটিকে কমার্শিয়াল বিল্ডিং হিসেবে ট্যাক্স ধরেছেন। আমরা তো কমার্শিয়াল না। অন্যান্য সরকারি হাসপাতালে যে হারে ট্যাক্স দেয় আমিও সে হার ট্যাক্স দেব। সেটি যদি এরিয়া হারেও হয় কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। আমাকে ১৫ দিন থেকে ১ মাস সময় দিলেই হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা