,

বিয়েতে এসে অতিথির ছোড়া গুলিতে কনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে অতিথির ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন বিয়ের কনে। অতিথির উল্লাসের সময় ছোড়া একটি গুলিতে আচমকা বিদ্ধ হয়ে কনের প্রাণহানির এ ঘটনা ঘটেছে ইরানে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, কনের নাম মাহভাশ লেঘাই (২৪)। বিয়েতে আসা বর পক্ষের একজন অতিথি উৎসবের জানান দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

ইরানি আইনে বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য গুলি ছোড়ার প্রথা অবৈধ হলেও সেখানে তা মানা হয়নি। এক অতিথির ছোড়া গুলি কনে মাহভাশের মাথার খুলি ভেদ করে বেরিয়ে আরও দু’জনের শরীরে আঘাত হানে। সাথে সাথে মাহভাশকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে অন্য দু’জন আহত অতিথি বেঁচে গেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছোড়া ব্যক্তিকে শনাক্ত করে। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি বরের চাচাতো ভাই। তারা বলেছেন, ওই ব্যক্তি অস্ত্র নিয়ন্ত্রণে দক্ষ ছিলেন না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির