,

টিউশন ফি দিতে না পারায় ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক!

news-image

অনলাইন ডেস্ক : টিউশন ফি দিতে না পারায় ছাত্রীকে বিয়ে করতে বাধ্য করেছেন এক শিক্ষক। এ ঘটনা ঘটেছে ভারতে। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ওই ছাত্রীকে বাধ্য করে বিয়ে করেছেন—এমন স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন শিক্ষক। এরপরই তোলপাড় শুরু হয়। মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, শিক্ষক ও ছাত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। ওই ছাত্রীর কপালে শিক্ষকের দেওয়া সিঁদুর। শিক্ষক বেশ গর্বের সঙ্গে বলছেন, ‘ও আমার কাছেই পড়ত। আমি একটি কোচিং চালাই। কিন্তু দীর্ঘদিন ধরে ও টিউশন ফি দিতে পারছিল না। টিউশন ফি দিতে না পারার জন্য ওকে আমি বিয়ে করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। bhutni_ke_memes নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়।

অনেকেই বলছেন, একজন শিক্ষকের মানসিকতা যদি সত্যিই এমন হয়, তবে তা সমাজের জন্য চিন্তার বিষয়। প্রতিদিন শিক্ষকদের নানা কাজ আমাদের অবাক করছে। এ ঘটনাও তার মধ্যে অন্যতম। ছাত্রী টিউশন ফি দিতে না পারায় তার সঙ্গে এমন আচরণ কখনওই কাম্য নয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড