,

জামিন পেলেন সিটি গ্রুপের চেয়ারম্যান

news-image

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মামলায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে আত্মসমর্পনের পর তার আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক কাজী শরিফুল ইসলাম তা মঞ্জুর করেন।

২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআইয়ের করা মামলায় অভিযোগ গঠন শেষে গত ১৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আমাদের সময়কে জানান, চার্জ গঠন পর্যন্ত উচ্চ আদালতের জামিনে ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান। অসুস্থতার কারণে ১৪ জুলাই আদালতে উপস্থিত হতে না পারায় জামিন বাতিল হয়ে যায়, ফলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আজ হুইল চেয়ারে বসে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্থন করেন। জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সিটি গ্রুপের চেয়ারম্যান খুবই অসুস্থ। তাই আর্গুমেন্টের আগ পর্যন্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করা হয়।

বিএসটিআইয়ের করা মামলা মোকাবিলা করে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি গ্রুপের মালিকানাধীন কোন প্রতিষ্ঠান থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়নি। আদালতের জব্দ তালিকায়ও নমুনা নেই। বাইরে থেকে বোতলে তেলের নমুনা নিয়ে স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধানকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মামলার পর সিটি গ্রুপের চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নেন। তখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। কিন্তু এরপর থেকে থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান নিম্ন আদালতে (চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) হাজির হননি।

প্রায় দুই বছর তার হাজির না হওয়ার বিষয়টি আদালতের নজরে আনেন বাদী পক্ষের আইনজীবী। ১৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক অভিযোগ গঠন করেন। পাশাপাশি মামলার একমাত্র আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশনা দেন।

চট্টগ্রামে কয়েকটি বিপণনকারী প্রতিষ্ঠানের ভোজ্যতেল সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। নগরীর উত্তর পতেঙ্গার ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেডের কারখানা থেকে এসব নমুনা সংগ্রহ করেছিল। পরীক্ষায় সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মানমাত্রায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি। একই সঙ্গে সিএম লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি ভোজ্যতেল বাজারজাত করায় মামলা করেছিল বিএসটিআই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির