,

দেশের ভাবমূর্তি নষ্ট করতেই নড়াইলে মানবতাবিরোধী ঘটনা: চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদশে-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নড়াইলের লোহাগাড়ায় কলেজ ছাত্র কর্তৃক ফেসবুকে মহানবী (সা.) কে অবমাননা ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে কাপুরুষোচিত মানবতাবিরোধী হামলার ঘটনা ঘটিয়েছে। এমন হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলাম সমর্থন করে না।

সোমবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, নড়াইলের লোহাগাড়ার কলেজছাত্র আকাশ সাহা কর্তৃক ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তি করে অবমাননা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর একই সূত্রে গাঁথা।

তিনি বলনে, জুম্মার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিক্ষোভের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে স্বার্থান্বেষীরা হীনস্বার্থ হাসিলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর করেছে। হামলাকারীরা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকতে পারে।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা ও সংখ্যালঘুদের ওপর হামলার স্ক্রিপট কারা তৈরি করে ইসলাম ও দেশবিরোধী এ ন্যক্কারজনক ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির