,

শ্রাবণের রোদে পুড়ছে আমনের চারা

news-image

লালমনিরহাট প্রতিনিধি : শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। ভরা বর্ষাকালের প্রখর রোদে মরে যাচ্ছে আমনের চারা। সেচ দিয়ে চাষাবাদে উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় লালমনিরহাটের কৃষকরা।

কৃষকরা জানান, প্রতিবছর আষাঢ় শ্রাবণের বৃষ্টির পানিতে কৃষকরা আমন ধানের চারা রোপণ ও পরিচর্যা করে বৃষ্টির পানিতেই আমন ধান ঘরে তোলেন। ফলে সেচ খরচ না থাকায় উৎপাদন খরচ কম হয়। বোরোর তুলনায় আমনের উৎপাদন প্রায় অর্ধেক কম। শুধু বৃষ্টির কারণে সেচ সুবিধা থাকায় উৎপাদন কম হলেও আমন চাষেও কৃষকরা মুনাফা অর্জন করেন।

কিন্তু এ বছর বৃষ্টি না থাকায় সেচ দিয়ে চাষাবাদ করে কম ফলনের আমনে ক্ষতির আশংকা দেখা দিয়েছে। কৃষকরা উৎপাদন খরচ নিয়ে শুরুকেই শঙ্কায় রয়েছেন।

আষাঢ় মাসে আমনের চারা লাগানো শুরু করার কথা থাকলেও এ বছর চৈত্র বৈশাখ ও জৈষ্ঠ মাসের ভারী বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষা করেন চাষিরা। এরপর একেবারেই বৃষ্টি বন্ধ হওয়ায় মাঠ শুকিয়ে চৌচির হয়েছে। আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। ফলে আমন লাগাতেও পারছেন না কৃষকরা। কেউ কেউ শ্যালো মেশিনে সেচ ব্যবস্থা করে আমনের চারা লাগালেও শ্রাবণের প্রখর রোদে পানির অভাবে সেই চারা মরতে বসেছে। সেচ খরচ বাড়লে আমন চাষে ব্যাপক লোকসানের শঙ্কা কৃষকদের। তাই এখন পর্যন্ত জেলায় প্রায় ৯০/৯৫ ভাগ আমনের জমি ফাঁকা রয়েছে।

আদিতমারী হ্যালিপ্যাড এলাকার কৃষক সোলায়মান আলী বলেন, আমনের ফলন কম হলেও বৃষ্টির পানিতে চাষাবাদ হতো বলে খরচও কম ছিল। তখন লাভের মুখ দেখা যেত। এবার বৃষ্টি নেই। ৮৫ টাকা লিটার দামে ডিজেল কিনে শ্যালোমেশিনে সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেটাই বাড়ছে। বাড়তি উৎপাদন খরচে আমন চাষে লাভের চেয়ে ক্ষতির আশংকাই বেশি। ক্ষতি হলেও কৃষক মানুষ চাষাবাদ না করে জমি ফেলে রাখলে পেটের ভাত আসবে না। তবে সরকারি প্রণোদনা বা সরকারিভাবে সেচ সুবিধার দাবি জানান তিনি।

ভুল্লারহাটের কৃষক তমিজ উদ্দিন (৬৫) বলেন, জন্মে এই প্রথম দেখলাম চৈত্র মাসের বন্যা আর শ্রাবণ মাসের প্রখর রোদ। পানি কিনে বোরো চাষাবাদ করা যায়। কিন্তু পানি কিনে আমন চাষে ক্ষতির আশংকাই বেশি। তাই এখনও আমনের জমি ফাঁকা রয়েছে। বৃষ্টি হলে চারা লাগাব। না হলে অনাবাদি রাখব। উপায় নেই। লোকসান হলে তো আগামীতে চাষাবাদের মূলধনই থাকবে না।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার ৫টি উপজেলায় ৮৬ হাজার ৫শ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র সাড়ে ৭হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপণ হয়েছে। বৃষ্টি না থাকায় আমনের চারা রোপণে বিলম্ব হচ্ছে এ জেলায়।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, আমনে সেচ কম লাগে। তাই শ্যালো মেশিন বা যে কোনো উপায়ে সেচ নিয়ে আমন চারা লাগাতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এখন সেচ দিয়ে চারা রোপণ করলে কিছুদিন পরে যে বৃষ্টি হবে, সেই পানি আমন ক্ষেতের জন্য বড় আশীর্বাদ হয়ে দাড়াবে। তখন ফলনও অনেক বাড়বে। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। যেভাবেই হোক সেচ সুবিধা নিয়ে আমনের চারা রোপণে কৃষকদের আহবান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড