,

পদ্মা সেতুর ওপর মিনি ট্রাক উল্টে দুইজন নিহত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে মিনি ট্রাক উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ রোববার দিবাগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউসার (৩০) ও রাজু (৪০)। তারা এরা ঘটনাস্থলেই মারা যান। নিহতদের বাড়ি শরীয়তপুর জেলায়। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সুমন দেব জানান, এ ধরনের একটা ঘটনা শুনেছেন। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে কতজন মারা গেছেন তা এখনো জানতে পারেননি।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান,পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। তবে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির