,

বিধ্বস্ত কার্গো প্লেনে সেনাবাহিনীর মর্টার শেল আসছিল : আইএসপিআর

news-image

অনলাইন ডেস্ক : গ্রিসের কাভালার কাছে যে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য সার্বিয়া থেকে কেনা মর্টার শেল আসছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ রোববার পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে ওই সামরিক রসদ আনা হচ্ছিল। ওই চালানে কোনো অস্ত্র ছিল না। চালানটি বিমার আওতাভুক্ত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, অ্যান্তনভ-১২ বিমানটি আগামীকাল সোমবার দুপুর ১২টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল।

এর আগে বিমানটিতে সার্বিয়ার তৈরি ১১ মেট্রিক টন সামরিক রসদ ছিল জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নেবোসা স্টেফানোভিচ। গতকাল শনিবার সার্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি। ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

ড্রোন দিয়ে তোলা ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমানটিতে আটজন ক্রু ছিলেন। তারা সবাই ইউক্রেনের নাগরিক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড