,

একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

news-image

নিউজ ডেস্ক : আট জেলায় শনিবার সকাল থেকে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে টাঙ্গাইলে সাতজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন, ময়মনসিংহে তিনজন, ঝিনাইদহে একজন, হবিগঞ্জে তিনজন ও রাজশাহী একজন।

নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। একইদিন দুপুরে মহাসড়কের জামুর্কী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।

বগুড়া

জেলার কাহালুতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ

দুপুরে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকোলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া

মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু এর সত্যতা নিশ্চিত করে জানান।

ময়মনসিংহ

ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আড়াইটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

ঝিনাইদহ

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ছয়জন। সকাল ৭টার দিকে ঝিনাইদহ-যশোর আঞ্চলিক মহাসড়কের বারোবাজার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোকমান উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

হবিগঞ্জ

নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রোস্তমপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী

জেলার মোহনপুরে বাসচাপায় জুয়েল হোসেন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না