,

ব্রাহ্মণবাড়িয়ায়  মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উজানিসার নামক এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. চাঁন মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৪৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বলেন, একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উজানিসার এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত এক অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসার চালকসহ সবাই আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালক মো. চাঁন মিয়া ও মো. বিল্লাল হোসেন নিহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির