,

রংপুরে পৃথক মামলায় একজনের যাবজ্জীবন ও এক নারীর ১০ বছরের কারাদণ্ড

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরে পৃথক দুটি মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামী আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর রংপুর র‌্যাব ৩৭ বোতল ফেন্সিডিলসহ মিঠাপুকুর উপজেলার কেশবপুর এলাকার মৃত আব্দুস ছালামের পুত্র শাহাবুল ইসলামকে গ্রেফতার করে। এঘটনায় র‌্যাব বাদি হয়ে একটি মামলা করে। মামলায় ৯ জনের সাক্ষ্য ও যুক্তি-তর্ক শেষে আসামী শাহাবুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

একই আদালতে অপর একটি মামলায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার খালিসা কোটাল এলাকার এজাহার আলীর স্ত্রী পয়মন খাতুনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১৮ সালের ৩০ নভেম্বর রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ তাকে ২ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন। এঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের সাক্ষ গ্রহণ করা হয়। যুক্ত-তর্ক শেষে আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রাষ্টপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি দুইজনের সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য প্রমান শেষে আদালতের চিারক এই রায় ঘোষনা করেছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির