,

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসা সুধা সদন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রতিরোধ আন্দোলনে দীর্ঘ ১১ মাস পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আওয়ামী লীগ ১৬ জুলাইকে ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে।

দিনটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বাদ আসর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে যুবলীগ। এ ছাড়া ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আলোচনা, দোয়া মাহফিল

ও গরিবদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বাঙালি হৃদয়ে দেশপ্রেমের বহ্নিশিখা প্রজ্বলিত করে সংকট জয়ের ঐক্যবদ্ধ সুরক্ষাব্যুহ সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির