,

ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক (প্রথম) স্ত্রী ইভানা ট্রাম্প (৭৩) মারা গেছেন। নিউইয়র্ক সিটিতে তার নিজ বাড়িতেই মারা যান তিনি। খবর বিবিসির।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

ট্রাম্প আরও বলেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক নারী ছিলেন। তিনি ভালো এবং অনুপ্রেরণামূলক জীবনযাপন করেছেন।

ইভানা চেক প্রজাতন্ত্রে (বর্তমান নাম) জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিয়ে হয়। ১৫ বছর পরে ১৯৯২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্প ও ইভানার ঘরে তিন সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির