,

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ, চলবে ৪ আগস্ট পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ কার্যক্রম শেষে বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফিরা শুরু করবেন বাংলাদেশের হাজিরা। রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তারা। এছাড়া হজ যাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদিআরব গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭ টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদিআরব গেছেন। তিনটি এয়ারলাইনসের মোট ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। হজের ফিরতি ফ্লাইট আজ থেকে শুরু হচ্ছে। যা ৪ আগস্ট পর্যন্ত চলবে।

গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জাগো নিউজকে জানান, আজ রাত ১০টায় বিমানের ফিরতি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে অবতরণ করবে। এই ফ্লাইটে কতজন যাত্রী আসবে, তা তিনি জানাতে পারেননি।

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির