,

পাকিস্তান থেকে ৩২ বছর পর দেশে ফিরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার

news-image

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলার আইয়ুব আলি নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩২ বছর পাকিস্তানে পলাতক থাকার পর দেশে ফিরলে গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা-পুলিশ।

আইয়ুব আলী ধর্ষণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম দরবেশ গ্রামের বাসিন্দা। সাজা এড়াতে দীর্ঘ ৩২ বছর পাকিস্তানের করাচিতে পালিয়ে ছিলেন আইয়ুব।

পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ১৯৮৯ সালে আইয়ুব আলীর বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা করেন ভুক্তভোগী। পুলিশ তদন্ত করে আইয়ুবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে তার অনুপস্থিতিতে ফেনীর জেলা ও দায়রা জজ আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন।

স্থানীয় বাসিন্দারারা জানান, ঘটনার সময় আইয়ুব আলী ২০-২২ বছরের তরুণ ছিলেন। ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি ভারত হয়ে পাকিস্তানের করাচিতে পালিয়ে যান। সেখানে দীর্ঘদিন থাকার পর গত বছর এলাকায় এসে ছদ্মবেশে লুকিয়ে থাকেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ান বলেন, আটকের পর আইয়ুব তার পরিচয় গোপন করে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে পুলিশের জেরার মুখে তিনি তার আসল পরিচয় প্রকাশ করতে বাধ্য হন এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড