,

রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থেকে সোহানা পারভীন তুলি (৩৭) নামের এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল চারটার দিকে তার ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

সোহানা তুলি সর্বশেষ সোহানা অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। তার বন্ধু রোকসানা মিলি বলেন, কয়েক মাস আগে তুলি বাংলা ট্রিবিউন ছেড়েছেন। তিনি নতুন চাকরি খুঁজছিলেন। তার মা-বাবা যশোরে থাকেন।

গতকাল মঙ্গলবার দুপুরে তুলির সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল জানিয়ে মিলি বলেন, ‘স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা হয়েছিল। অস্বাভাবিক কিছু মনে হয়নি। পরে আর তার সঙ্গে কথা হয়নি। অন্য এক বন্ধু গতকাল রাত থেকে সোহানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।’

তিনি বলেন, ‘যোগাযোগ করতে না পেরে আজ বেলা আড়াইটার দিকে ওই বন্ধু বাসায় এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখা যায়, তুলি বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছেন।’

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ‘গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তুলির লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।’

সোহানা পারভীন তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সবশেষ তিনি ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড