,

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভবন দখলে নেওয়ার কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। আজ বুধবার দুপুরের দিকে তারা কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসময় সেনাবাহিনীর সদস্যরা বাধা দিয়েও আটকাতে পারেনি বিক্ষোভকারীদের। বর্তমানে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রয়েছে বিক্রমাসিংহের কার্যালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে প্রবেশের পর আনন্দে, উল্লাসে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। এসময় পালিয়ে যাওয়া রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। কার্যালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভকারীদের কেউ কেউ ড্রাম বাজাতে শুরু করে। এসময় বাইরে থাকা বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা ওড়াতে থাকে।

তবে প্রধানমন্ত্রী রনিল এখনও নিরাপদে আছেন বলে জানা গেছে। তিনি তার কার্যালয়ে নেই এবং গত ক’দিন ধরেই পালিয়ে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, বিক্ষোভকারীরা এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। তার পরিবারের কেউ তখন সেখানে ছিল না। এদিকে, আজ দেশব্যাপী জরুরি অবস্থা এবং কারফিউ জারি করেছে দেশটি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড