,

সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৮ রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা ৮ জন রাষ্ট্রদূত সচিব পদ মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়- বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে ৮ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হলেন- মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী।

সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির