,

ময়মনসিংহ মেডিকেলে আরও দুজনের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন ময়মনসিংহ সদর উপজেলার এএফএম সিদ্দিক (৬০) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দুলাল পাল (৬০)।

বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আটজন করোনা পজিটিভ। নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা শনাক্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর