,

‘সৌদি যুবরাজ মানসিক বিকারগ্রস্ত’

news-image

অনলাইন ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে দাবি করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

সাক্ষাৎকারটি গত রোববার প্রচারিত হয়। অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের কয়েক দিন আগে। সৌদির সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার নাম গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেন, বিপুল সম্পদ মোহাম্মদ বিন সালমানকে বিশ্বের জন্য হুমকিতে পরিণত করেছে। সৌদির যুবরাজ এমন একজন হত্যাকারী, যার অসীম সম্পদ রয়েছে।

তিনি বলেন, মোহাম্মদ বিন সালমান ‘টাইগার স্কোয়াড’ নামের একটি ভাড়াটে নৃশংস গ্যাং চালান। এই গ্যাংকে তিনি অপহরণ ও হত্যার মতো কর্মকাণ্ডে ব্যবহার করেন।

সাক্ষাৎকারে সাদ আল-জাবরি বলেন, ‘আমি এখানে অসীম সম্পদওয়ালা মধ্যপ্রাচ্যের একজন সাইকোপ্যাথ, হত্যাকারী সম্পর্কে সতর্কবার্তা দিতে এসেছি, যিনি (মোহাম্মদ বিন সালমান) তার দেশের জনগণ, আমেরিকান ও এই গ্রহের জন্য হুমকিস্বরূপ।’

সাদ আল-জাবরি সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘদিনের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের জুনে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির