,

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় খালা-ভাগনি নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খালা-ভাগনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সদর উপজেলার শহর বাইপাস রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগনি রিয়া মনি (৫)।

টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নবীন বলেন, জামালপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। বেলা ২টার দিকে শহর বাইপাস এলাকায় উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে পড়ে গেলে ঘটনাস্থলে রিয়া নামে ৫ বছরের শিশু নিহত হয়। তার খালা মৌসুমীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড