,

২৪ ঘণ্টায় ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সোমবার ভর্তি হয়েছিলেন ৭ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪২ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরে হাসপাতালে নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৭৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। তাদের মধ্যে ১০৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি। আর ঢাকার বাইরে রয়েছেন ৩৪ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৪৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৩৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড