,

কসবায় বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে সংবাদদাতা : কসবা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: গৌরাঙ্গুলা গ্রামের আবদুল খালেকের ছেলে ইকবাল হোসেন (৪০) এবং নোয়াগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে জসিম মিয়া (২৭) ও জসিম মিয়ার স্ত্রী নিলিমা আক্তার (মিশু) (২৫)।

কসবা থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গুলা গ্রাম থেকে ২৪ কেজি গাঁজাসহ ইকবাল হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে বুধবার (৬জুলাই) রাতে উপজেলর পানিয়ারূপ-কাঠেরপুল সড়কের বিলঘর নামক স্থান থেকে ৪ কেজি গাঁজাসহ জসিম ও নিলিমাকে গ্রেফতার করা হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইকবাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ৩জনকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির