,

আবের দল এলডিপি ভোটে জয়ী

news-image

অনলাইন ডেস্ক : জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

পার্লামেন্টে উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি। খবর এএনআইয়ের।

এই নির্বাচনের দুদিন আগে জাপানের নারা শহরে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়েছিলেন শিনজো আবে। সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এসময় ফুমিওসহ দলটির নেতারা কালো ব্যাচ ও টাই পরে উপস্থিত হয়েছিলেন। আবের স্মরণে নীরবতাও পালন করেন তারা।

ফুমিও কিশিদা বলেন, ‘সহিংসতা পুরো নির্বাচন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলেছিল। এই নির্বাচনব্যবস্থা আমাদের গণতন্ত্রের মূলভিত্তি। যেভাবেই হোক নির্বাচন করার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড