,

শুক্রবারই ঢাকার বাইরে গেছে সোয়া ৩৫ লাখ মোবাইল সিম

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা আপনজনদের সঙ্গে উদযাপন করতে গতকাল শুক্রবার রাজধানী ঢাকার বাইরে গেছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ। আজ শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সংযোগ।

মোস্তাফা জব্বার বলেন, বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া এই তথ্য। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

বিটিআরসির গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির