,

পশু বিক্রির টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পশু বিক্রির টাকা পরিবহনে ব্যাপারীদের পুলিশের সহযোগিতা নিতে বলেছেন সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর বালুর মাঠে পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইজিপি।

ড. বেনজীর বলেন, হাটে ব্যাপারীদের সঙ্গে কথা হয়েছে। যারা এখানে গরু কিনতে এসেছেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ব্যাপারীদের গরু নিয়ে হাটে আসতে সমস্যা হচ্ছে কিনা বা ক্রেতাদের সমস্যা আছে কিনা, জানার চেষ্টা করেছি। হাসিল নিয়ে কারো অভিযোগ আছে কিনা তাও জানতে চেয়েছি।

হাটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার হালকা ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে। হাট কর্তৃপক্ষকে বলেছি, মাস্ক ছাড়া আসা মানুষের জন্য মাস্কের ব্যবস্থা করতে।

তিনি বলেন, বেপারীদের খাওয়া-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে আমাদের সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড