,

জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রাণের টানে গ্রামে ফিরছেন মানুষ। ছুটছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। রোদের তীব্র তাপ, অতিরিক্ত ভাড়া ও সড়কে ধুলোবালি এবং অসহনীয় ভোগান্তি এসব কিছুই যে আজ ঘরমুখো মানুষের কাছে তুচ্ছ। যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে।

অন্যদিকে, আবার ট্রেন ছাড়ছে অনেক দেরিতে। সিডিউল বিপর্যয়। ট্রেনে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন ছাদে। দিন গড়িয়ে রাত যত বাড়ছিল যানজটও বাড়ছিল তত। গণপরিবহন না পেয়ে অসংখ্য ঘরমুখো মানুষ চেপে বসছেন ট্রাক-পিকআপে।

এদিকে, খরচ কমাতে ও যানবাহনের টিকিট না পেয়ে বিকল্প বাহন হিসেবে বেছে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ ট্রাক ও পিকআপ। তীব্র গরম ও রোদকে উপেক্ষা করেই ছাদবিহীন খোলা ট্রাকে যাত্রা শুরু করেছেন গ্রামমুখী মানুষেরা।
শুক্রবার বিকাল ও আজ শনিবার (০৯ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকাঘুরে দেখা গেছে যানজটের সীমাহীন এমন দুর্ভোগের চিত্র।

সেতু পূর্ব রেলস্টেশনে ১৫ জন মানুষ একটি ট্রাকে উঠে অসহনীয় রোদের তাপ আর ভ্যাপসা গরমে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। এরা সবাই রংপুরেে যাত্রী। রোদ্রের তাপে কান্নাকাটি করছে ছোট-ছোট বাচ্চারা।

যাত্রী সায়লা বেগম বলেন, সাভার থেকে সেতু পূর্ব আসতে সময় লেগে ১৫ ঘণ্টা। ছোট বাচ্চা নিয়ে চরম বিপাকে পড়েছি। এত জ্যামে এরআগে কখনো পড়তে হয়নি। গত ঈদে খুব স্বস্তিতে ফির ফিরলাম।

চালক আব্দুর রহমান জানান, এই মূহুর্তে ঈদের আগে আবার মালামালের ফিরতি ট্রিপ পাওয়া যায় না। তাই কিছু বাড়তি আয়ের আশায় ঈদ যাত্রীদের নিয়ে রওনা হয়েছি রংপুর। কিন্তু ব্যাপক পরিমাণে যানজট নাজেহাল অবস্থা।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মহাসড়কে যানজট থাকলেও ধীরগতিতে যানবাহন চলছে। তবে বেলা বৃদ্ধির সাথে সাথে যানজট কমবে। বঙ্গবন্ধু সেতু পর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামকে ফোন করলে তিনি রিসিভ করেনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না