,

শ্রীমঙ্গলে চিরনিদ্রায় শায়িত আলম খান

news-image

বিনোদন প্রতিবেদক : চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান। আজ শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের মহাজেরাবাদের জান্নাতুল ফেরদৌস কম্পলেক্সের ‘মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (র.) এ’ জানাজা শেষে জান্নাতুল ফেরদৌস কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

এর আগে গতকাল শুক্রবার বেলা ১১টা ৩২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আলম খান। তিনি দীর্ঘদিন ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন। বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর রাতে মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজার পর আলম খানের মরদেহ দাফনের উদ্দেশ্যে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হয়।

আলম খানের ছেলে আরমান খান বলেন, ‘পরিবার এবং সামাজিকভাবে কাছের মানুষকে নিয়ে দাফন সম্পন্ন করেছি। করোনা পরিস্থিতির কারণে এখানে ভিড় হোক, আমরা চাইনি। এজন্য কাউকে আসার জন্য বলিনি।’

শ্রীমঙ্গলে কবর দেওয়ার বিষয়ে আরমান খান বলেন, ‘আম্মাকে শ্রীমঙ্গলে কবর দেওয়ার পর থেকেই আব্বা বলেছিলেন, তিনি মারা যাওয়ার পর যেন সেখানেই কবর দেওয়া হয়। আব্বার ইচ্ছা অনুযায়ী মায়ের পাশেই কবর দেওয়া হয়েছে।’

অসংখ্য কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক আলম খান সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার সুর ও সঙ্গীত পরিচালনায় হওয়া জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হচ্ছে- ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কি জাদু করিলা’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘সাথীরে যেও না কখনো দূরে’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘তেল গেলে ফুরাইয়া’ ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড