,

দক্ষিণী ছবিতে দ্বৈত ভূমিকায় বচ্চন-বধূ

news-image

বিনোদন ডেস্ক : অপরূপ সাজে ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয় জগৎ থেকে বহু দিন দূরে থাকার পর আবার খুশির খবর নিয়ে ফিরছেন তিনি। তবে বলিউডে নয়। এ বার একেবারে দক্ষিণের দুনিয়ায় ঝলসে উঠলেন বচ্চন-বধূ। মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এ পাজহুভুর রাজকন্যা ‘নন্দিনী’ চরিত্রে ঐশ্বরিয়ার প্রথম ঝলক প্রকাশ্যে এল গত বুধবার।

তামিল ভাষার এই ছবিতে দু’টি চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। নন্দিনী ছাড়াও মন্দাকিনী চরিত্রে দেখা যাবে তাকে। ইতিহাস-আশ্রিত ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছর, ৩০ সেপ্টেম্বর। তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়।

পোস্টার শেয়ার করে প্রযোজক সংস্থা লাইকা প্রোডাকশন লিখেছে, ‘প্রতিশোধেরও একটি সুন্দর মুখ আছে! পাজহুভুরের রানি নন্দিনীকে দেখুন!’

‘পোন্নিয়ান সেলভান’ এক দশকেরও বেশি সময় ধরে পরিচালক মণিরত্নমের স্বপ্নের প্রকল্প। তিনি বেশ কয়েক বার ছবিটি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাজেট এবং কাস্টিং সীমাবদ্ধতার কারণে তার পরিকল্পনা কখনই বাস্তবায়িত হয়নি। এ বার তা সফল হতে চলেছে। চোল রাজবংশ পত্তনের পরিকল্পনা করেছিলেন পেরিয়া পাঝুভেত্তারাইয়া, যার চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। তারই স্ত্রীর চরিত্রে ঐশ্বরিয়া। নন্দিনীর মা মন্দাকিনী দেবীর চরিত্রেও দ্বিতীয় ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড