,

রাজধানীতে গণপরিবহন সংকট

news-image

নিজস্ব প্রতিদবেদক : ঈদের একদিন আগে অভ্যন্তরীণ পরিবহন দূর পাল্লার ভাড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ফলে রাজধানীর অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যে কয়েকটি বাস মিলছে তাতে যেন পা রাখার জায়গা নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়া।

রাজধানীর ধানমন্ডি ৭ নাম্বারে দাঁড়িয়ে ছিলেন ওমর ফারুকসহ ৫ জন। সবার গন্তব্য সাভারে, সেখান থেকে কাজ সেরে রংপুরে যাবেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে হাঁটা শুরু করেছেন গাবতলীর উদ্দেশ্যে। ভাগ্যক্রমে কলেজ গেট মোড়ে এসে একটি বাস পেয়ে যান। কিন্তু ভাড়া চাওয়া হচ্ছে ৭০ টাকা, যেখানে এই রুটে নির্ধারিত ভাড়া ১৫ টাকা।

ওমর ফারুক বলেন, গাবতলী থেকে সভার যাবো। কিন্তু এক ঘণ্টা অপেক্ষা করেও বাস মিলছে না। কলেজ গেট মোড় থেকে ৭০ টাকা চাওয়া হচ্ছে। এই পথে ভাড়া সর্বোচ্চ ২০-৩০ টাকা।

এদিকে, ঈদের আগে রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহন সংকট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। সড়কে অসংখ্য মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী নিয়মিত বাসগুলো সড়কে আজ দেখা যায়নি বলেই চলে। সকাল সাড়ে ৮টার দিকে রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম অ্যঅভিনিউয়ে কিছু গাড়ি চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ছিল ফাঁকা। নামমাত্র বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

রাজধানীর আগারগাঁও মোড়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করছেন আমিনুল ইসলাম। যাত্রাবাড়ীর বাসের জন্য অপেক্ষায় আছেন তিনি।

সেখান থেকে যাবেন চট্টগ্রামে। আমিনুল বলেন, শেওড়াপাড়া থেকে হাঁটতে হাটঁত আগারগাঁও এসেছি। অনেক সময় অপেক্ষা করেও যাত্রাবাড়ীর বাস পাচ্ছি না। যে কয়েকটি পেয়েছি সেগুলোও বেশি ভাড়া নিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না