,

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকা টোল

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি যানবাহন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোনো যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে বেলা ১১টার পর কিছুটা চাপ তৈরি হয়।

গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। এরপর গত ২ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন সেতু দিয়ে গাড়ি চলাচল করে ২৬ হাজার ৩৯৮টি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড