,

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : দেশবরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিঊন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী।

তার ছোট বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শর্মিলী আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জুমা উত্তরার ১১ নং সেক্টর মসজিদে। প্রথম জানাজার পর তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের জন্য পরে বাদ আসর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন হবে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে সুনাম কুড়ান সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে। বেশ কিছু উর্দু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমায়ও অভিনয় করেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। তা ছাড়া কয়েকশ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না