,

২৫ কিমি যানজট ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার শহর বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ঘরমুখী মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা দুর্ভোগ পোহাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম প্রান্তে রাতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে যানজটের সৃষ্টি হয়। এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, যানজট সেতু এলাকা থেকে দীর্ঘ হতে হতে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা পর্যন্ত পৌঁছেছে। প্রচণ্ড গরমে অনেক যাত্রী বাস থেকে নেমে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে।

বগুড়াগামী মাইক্রোবাসের চালক ইদ্রিস আলী জানান, ভোর ৪টায় সাভার থেকে রওনা হয়ে পাঁচ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। এখানে ৫ মিনিট চললে ২০-২৫ মিনিট জটে বসে থাকতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির