,

ক্যাটল ট্রেনে ঢাকায় এলো ১ হাজার পশু

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে করে জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে এক হাজার পশু ঢাকায় এসেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ক্যাটল স্পেশাল প্রথম ট্রেনে প্রতি ওয়াগনে ১৬টি হারে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর ২টায় ছেড়ে আজ ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছায়।

স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগনে ১৬টি হারে ২৮৮টি গরু, ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগনে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে ঢাকায় পৌঁছে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে।

এ দুটি ট্রেনে মোট গরু আসে ৮০০টি এবং ভাড়া আদায় হয় মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বড়াল ব্রিজ থেকে মোট ৩৬টি গরু ও ১৬০টি খাসি নিয়ে গতকাল বুধবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে একটি ট্রেন ঢাকা স্টেশনে পৌঁছে আজ সকাল ৭টায়। এ ট্রেন থেকে মোট ভাড়া আদায় হয় ৪২ হাজার ১২০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির