,

ভাড়া নিয়ে কথা কাটাকাটি, হেলপারের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হেলপারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে সায়েম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর তাকওয়া পরিবহন নামের বাসের চালক শফিকুল ইসলাম ও তার সহযোগী হীরা মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত সায়েম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আওলাপাড়া গ্রামের মো. আবু সাঈদের ছেলে এবং তিনি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, নিহত সায়েম জোড়পুকুর থেকে পশ্চিম বিলাসপুর যাওয়ার উদ্দেশে তাকওয়া পরিবহনের বাসে উঠে। পথে ভাড়া নিয়ে চালকের সহযোগী হিরা মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসটি শিববাড়ি মোড়ে পৌঁছালে সায়েমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হিরা। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সায়েম। ঘটনার পর বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জিএমপি হেডকোয়ার্টারের সামনে থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির