,

পদ্মা সেতুর দুই প্রান্তে প্ল্যাকার্ড নিয়ে বাইকাররা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে ও আন্তঃজেলা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতুর দুই প্রান্তের টোলপ্লাজার সামনে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছেন বাইকাররা।

আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। এতে প্রায় দুই শতাধিক বাইকার উপস্থিত ছিলেন। এ ছাড়া সেতুর মাওয়া প্রান্তে একই দাবিতে পাঁচ শতাধিক বাইকার অংশগ্রহণ করেন।

বাইকার রতন, শওকত, আরমান, সুমন, আব্দুর রহমান, দাউদ মো. তুহিন জানান, আইন মেনে ড্রাইভিং লাইসেন্স ও সুরক্ষাসামগ্রী নিয়ে মোটরসাইকেল চালান তারা। কেউ আইন না মেনে দুর্ঘটনার শিকার হলে তার দায় কেন সব চালক নেবেন।

তারা আরও জানান, দুর্ঘটনা তো সব যানবাহনেই হয়। যারা দুর্ঘটনা ঘটায়, তাদের বিরুদ্ধে আইনি নিয়ে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। তাই মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির