,

ব্যবসায়ীর আত্মহত্যা : হেনোলাক্সের এমডি-পরিচালক রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যায় প্ররোচনার মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন (৫৫) ও পরিচালক ফাতেমা আমিনের (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা ও রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আগুনে তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে গত ৫ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাওনা টাকা না পেয়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দুপুরেই নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আনিসের ভাই নজরুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, গাজী আনিসের কাছ থেকে হেনোলাক্স গ্রুপের এমডি ও পরিচালক ১ কোটি ২৬ লাখ টাকা নিয়ে আর ফেরত দেননি। এ কারণে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মামলা দায়ের পরই রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। ‍

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড