,

বন্যায় পিছিয়ে যাওয়া এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এখন চূড়ান্ত করা সম্ভব নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দুই সপ্তাহ পর সময়সূচি চূড়ান্ত করা হবে।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বন্যার খোঁজ রাখছি নিয়মিত। শহর থেকে হয়ত পানি নেমে গেছে, তবে গ্রাম পর্যায়ে কোথাও কোথাও পানি আছে। বন্যায় আমাদের অনেক শিক্ষার্থী বই হারিয়েছে। আমরা নতুন করে এটা খোঁজ নিচ্ছি, কতজন শিক্ষার্থীর নতুন বই লাগবে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে প্রতি বছর স্টকে কিছু বই থাকে। কিন্তু এবার বন্যায় এত ক্ষতি হবে, সেটা আমাদের বিবেচনায় ছিল না। যদি প্রয়োজন হয়, আমরা বই ছাপিয়ে ফেলব। শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেবো। বই হাতে পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে। এরপর পরীক্ষা নিতে হবে।’

বন্যা ও করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কি না, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সংক্রমণ অনেক বেড়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া আছে। ১২ বছরের কম বয়সীদের দ্রুত টিকা দিতে পারলে হয়ত সেটির প্রয়োজন হবে না। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। বরং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির