,

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদরের বায়তুল আমান এলাকায় তার ওপর হামলা হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ মোল্যা (২৫) ডিগ্রিরচর ইউনিয়নের বাসিন্দা শহীদ মোল্যার ছেলে। বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন সবুজ। স্থানীয়দের অভিযোগ, সবুজ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাননি জানিয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির