,

ধর্মপাশায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

news-image

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে মানিক মিয়া ও নিয়াশা নামে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কাইঞ্জার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ও নিয়াশা ধর্মপাশা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের বাসিন্দা।

জানা যায়, জানিয়ারচর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মানিক মিয়া ও বিকচান মিয়ার ছেলে নিয়াশা সোমবার ভোরে কাইঞ্জার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যান। এরপর কোনো এক সময় বজ্রপাত হলে দুইজনেরই মৃত্যু হয়। স্থানীয় জেলেরা সকাল ৬টার দিকে মানিক মিয়া ও নিয়াশাকে তাদের ব্যবহৃত নৌকার ওপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, দুই জেলে পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির