,

ফরিদপুরে গরুবাহী ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গরুবাহী ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে উপজেলার কলিমাঝি রোডের একটি ইটের ভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) ও তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৭)।

স্থানীয়রা জানান, একটি ভ্যানে করে মা ও মেয়ে গ্রামের বাড়ি উপজেলার টুইরাইল গ্রামে যাচ্ছিলেন। পথে একটি গরুবোঝাই ট্রাক পেছন দিক থেকে তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড