,

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধের শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছে জার্মানি। জার্মান সরকারের একজন প্রতিনিধি জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের গ্যাস সরবাহ বন্ধ করে দিতে পারে।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস ম্যুলার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এমন হতে পারে যে, রাশিয়া নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাসের সরবাহ বন্ধ করে দিতে পারে।’

ক্লাউস ম্যুলার সন্দেহ করছেন, গ্যাসলাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে ১১ দিন সময় প্রয়োজন, তা আরও দীর্ঘায়িত করতে পারে রাশিয়া। সেটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হতে পারে।

তিনি বলেন, ‘রাশিয়া যদি গ্যাস সরবারাহ কমিয়ে দেয়, তাহলে আমাদেরকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে।’

ম্যুলার গ্যাস ব্যবহারের বিষয়ে জার্মানির বাসিন্দাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাসিন্দাদের সম্ভাব্য সঙ্কটময় অবস্থা সামাল দিতে শীতকাল শুরুর ১২ সপ্তাহ আগে থেকে অর্থাৎ এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

ক্লাউস ম্যুলার জানান, গ্যাস বয়লার এবং হিটারগুলো জ্বালানি সাশ্রয়ী কি না, তা জরুরি ভিত্তিতে যাচাই করা প্রয়োজন। এর ফলে গ্যাসের ব্যবহার ১০ থেকে ১৫ ভাগ কমিয়ে আনা সম্ভব। তিনি আশ্বস্ত করে বলেন, ‘রাশিয়া সরবরাহ বন্ধ করে দিলে শুধু জার্মানিতে গ্যাসের ওপর চাপ পড়বে। বিদ্যুৎ এবং জ্বালানি তেলের সংকট তৈরি হবে না।’

তা ছাড়া এমন পরিস্থিতি তৈরি হলে জার্মানিতে কোনো গ্যাস থাকবে না-বিষয়টি এমন নয়। এ সময় নেদারল্যান্ডস এবং নরওয়েকে জার্মানির গ্যাসের সম্ভাব্য উৎস হিসেবে মন্তব্য করেন ক্লাউস ম্যুলার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির