,

গৃহবধূর ঘরে ঢুকে গণপিটুনি খেল পরকীয়া প্রেমিক

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে দ্বীন ইসলাম (২৫) নামের এক পরকিয়া প্রেমিক গৃহবধূর বাড়িতে এসে গণপিটুনির শিকার হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। দ্বীন খুলনার রূপসা উপজেলার কামনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইন্দুরকানী গ্রামের এক জাহাজ-শ্রমিকের স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত। স্বামী না থাকায় শুক্রবার রাতে তিনি ফোন করে দ্বীনকে খুলনা থেকে বাড়িতে ডেকে আনেন। পরে খবর পেয়ে স্থানীয়রা দুজনকে একই কক্ষে পেয়ে গণপিটুনি দিয়ে আটকে রাখে।

আজ শনিবার সকালে স্থানীয় ইউপি সদস্য, গ্রামপুলিশ ও এলাকার লোকজন ছেলের অভিভাবক ও মেয়ের অভিভাবককে খবর দেয়। দ্বীনকে তার বাবা আনোয়ার হোসেন এবং গৃহবধূকে তার বাবা মুচলেকা দিয়ে নিয়ে যান। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠাতে সম্মত হন।

ইন্দুরকানী সদর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন বলেন, গৃহবধূকে তার পরকীয়া প্রেমিকসহ রাতে স্থানীয়রা আটক করে। পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে উভয়কে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ঘটনা চেয়ারম্যান-মেম্বাররা জানেন। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির