,

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজ করতে গিয়ে আরও মারা গেছেন আরও দুইজন বাংলাদেশি। শুক্রবার (১ জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ৮ বাংলাদেশি হলেন-টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির ও ঢাকার সাঁতারকুলের মোসা. ফাতেমা বেগম।

এদিকে চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪৬ হাজার ৮৩৩ জন। ‘পবিত্র হজ-২০২২’ বুলেটিনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, ২০২২ সালে হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছে মোট ১৩৯টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট ৯টি।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে এবং শেষ হবে ৪ আগস্ট।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড