,

জঙ্গি সংগঠন জেএমবির পলাতক আসামি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র এক পলাতক আসামি মো. মেহেদী ওরফে মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া-সুন্দলীবাজার এলাকায থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় ২০১৭ সালে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

শুক্রবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং-এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেহেদী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য। ২০১৭ সালের ২৮ আগস্ট সে এবং জেএমবির অন্য সদস্যরা লালমনিরহাটের টংভাঙ্গা এলাকায় সরকার ও রাষ্ট্রবিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করে। তখন স্থানীয় ডিবি পুলিশ অভিযান চালায়। কিন্তু মেহেদী হাসান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, মেহেদী দীর্ঘ ৫ বছর সে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। বগুড়া, যশোর ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা ও পরিকল্পনায় তার উপস্থিতি ও অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। মেহেদীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড