,

বাড়তে পারে পদ্মা-যমুনা-ব্রহ্মপুত্রের পানি

news-image

নিউজ ডেস্ক : যমুনা-ব্রহ্মপুত্রের পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। উভয় নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে।

দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে ৬১টিতে পানি সমতল বেড়েছে, কমেছে ৪১টিতে অপরিবর্তিত রয়েছে ৭টিতে।

বর্তমানে বন্যাক্রান্ত জেলার সংখ্যা ৬। ৭টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির