,

কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় যুবকের কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে কিশোরীকে (১৩) ‘আই লাভ ইউ’ বলায় যুবককে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, মামলাটি ২০১৫ সালের। ওই সময় কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারের অভিযোগ, তখন থেকেই কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করতেন ওই যুবক।

জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল মায়ের সঙ্গে বইয়ের দোকানে গিয়েছিল কিশোরী। ফেরার পথে এক অজ্ঞাতপরিচয় যুবক কিশোরীর খুব কাছে চলে আসেন। তাকে দেখেই কিশোরী চিৎকার করতে শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক। তবে তাকে এক ঝলক দেখেই চিনতে পারেন কিশোরীর মা।

কিশোরী তার মাকে জানিয়েছিল, ১৫ দিন ধরে ওই যুবক তার পিছু নিয়েছে এবং ‘আই লাভ ইউ’ বলেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযুক্ত যুবকের দাবি, কিশোরীর বাবা মদ পান করে এলাকায় ঝামেলা করতেন। প্রতিবাদ করায় তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে কিশোরীর পরিবার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড