,

এক দিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : এক দিনে সর্বোচ্চ ৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪৭ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছে ৪৬ জন। আর ঢাকার বাইরে ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১৩৯ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৩১ জন এবং এরই বাইরে ভর্তি আছে ৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ জুন) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ১ হাজার ১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৮৭৬ জন। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড