,

মোবাইলে এক মেয়ের সঙ্গে কথা বলতেন ইমরান, ঝগড়াও হতো!

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ইমরান খলিফা (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বাড়ির পেছনে কড়ই গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইমরান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবদুল কুদ্দুস খলিফার ছেলে।

কুদ্দুস খলিফা জানান, গতকাল রোববার বিকেলে ইমরান বাড়ি থেকে মোটরসাইকেলে ঘুরতে যায়। তারপরে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে বাড়ির পেছনে কড়ই গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছেলেকে। ইমরান মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলত। এই মেয়ের সঙ্গে মোবাইল ফোনে মাঝে মাঝে ঝগড়া হতো।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল বাশার বলেন, ইমরানের সঙ্গে মোবাইল ফোনে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ওই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড